ট্রাম্পের শুল্ক নীতির মধ্যেও চীনের বাণিজ্যিক সাফল্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বাণিজ্য নীতির কারণে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই বৈদেশিক বাণিজ্যে রেকর্ড গড়েছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিপরীতে একই সময়ে আমদানি হয়েছে ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ বাণিজ্য উদ্বৃত্ত ছিল ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের। এর মাধ্যমে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলার উদ্বৃত্তের রেকর্ড গড়েছে বেইজিং। ২০২৪ সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৯৯৩ বিলিয়ন ডলার।
