নরসিংদীর গ্রাম থেকে গ্লোবাল: অর্গানিক সাবানের গল্প
সময়টা ২০১৬ সাল। বিদেশ থেকে মামার আনা এক বোতল ভেন্নার তেল বদলে দেয় তরুণ আতিকুর রহমান আদির জীবনের গতিপথ। মায়ের সহায়তায় শুরু হয় ভেন্নার বিচি সংগ্রহ। সেই বিচি থেকেই তৈরি হয় তেল। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের জামতলা এলাকায় আতিক গড়ে তোলেন অর্গানিক তেল ও সাবান তৈরির একটি কারখানা। লেমনগ্রাস, তুলসী, সজিনা পাতা সবকিছুই আসে নিজস্ব বাগান থেকে। রোদে শুকানোর পর গুঁড়া করে মেশানো হয় নানা প্রাকৃতিক উপকরণ।
