বিশ্ব নেতৃত্ব কি চীনের হাতে চলে যাচ্ছে?
কেউ ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে চান। কেউ মনে করেন, জোর যার মুল্লুক তার; শক্তি দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। সোজা কথায় না মানলে আঙুল বাঁকা করে লক্ষ্য হাসিল করতে হবে। আর সেই পথই বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, তিনি কতটা সফল হচ্ছেন? জরিপ বলছে, তিনি সফল তো নয়ই; বরং Make America Great Again এর পরিবর্তে Make China Great Again অর্থাৎ চীনকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরছেন ট্রাম্প।
