মাঘের প্রথম দিনে শরীয়তপুরে বর্ণিল লোকজ উৎসব কেন?
শরীয়তপুরে মাঘ মাসের প্রথম দিনে জোড়া ইলিশের মেলা বহু বছরের পুরোনো এক লোকজ ঐতিহ্য। প্রচলিত বিশ্বাস, এই দিনে ঘরে জোড়া ইলিশ এলে, আসে সুখ, সমৃদ্ধি আর কল্যাণ। এই বিশ্বাসকে কেন্দ্র করেই ভোরে আলো ফোটার আগেই মানুষ ছুটে আসে মেলাপ্রাঙ্গণে।
