পোস্টাল ব্যালটে অনিয়ম হলে যে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ব্যালট সংক্রান্ত কিছু ভিডিও কমিশনের নজরে এসেছে। নির্বাচনের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সামান্যতম অনিয়ম হলেও কাউকে ছাড় দেয়া হবে না, এমনকি এর পেছনে কোনো রাজনৈতিক দল যুক্ত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।
