যুক্তরাষ্ট্রে যেতে চাইলে চিন্তার কারণ আছে কি?
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 'পাবলিক চার্জ' নীতির আওতায় যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি ভাতা বা কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন—তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
