যে কারণে মিরপুরে সেনাবাহিনীর লাঠিপেটা
মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার দিনের প্রথম বিপিএল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১৫ জানুয়ারি দুপুর ১টায়, যেখানে টস হওয়ার সময় নির্ধারিত ছিল সাড়ে ১২টায়। কিন্তু খেলা না হওয়ায় বিপিএল দেখতে আসা দর্শকরা ক্ষোভ দেখান। এক পর্যায়ে নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় সেনাবাহিনী।
