ইরানে কোথায়, কীভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র?
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
