দাম বাড়লেও কেন বাজারে নেই এলপিজি?
নির্ধারিত দামের দ্বিগুণেও বাজারে মিলছে না এলপিজি। এলপিজি বাজার নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা কী? তা নিয়ে ১৫ জানুয়ারি রাজধানীর সিরডাপ ভবনে গোলটেবিল আলোচনায় অংশ নেন এলপিজি প্রস্তুতকারক, নিয়ন্ত্রক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এসময় এলপিজি সংকট নিয়ে আলোচনা করেন তারা।
