ইউক্রেনে যুদ্ধবিরতি না হওয়ার কারণ কি জেলেনস্কিই?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রায় চার বছর পেরিয়ে গেলেও শান্তির কোনো সমাধান দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
