খেলার জন্য কী শর্ত দিলেন ক্রিকেটাররা?
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, দাবি পূরণ না হলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। এই অবস্থান থেকে তারা একচুলও সরে আসবেন না। ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
