কীভাবে এতটা দুর্বল হলো ইরানের অর্থনীতি?
আয়তনে প্রায় ৬ লাখ ৩৬ হাজার বর্গমাইল আর ৯ কোটির বেশি জনসংখ্যার দেশ ইরান আজ গভীর অর্থনৈতিক সংকটে। রাজধানী তেহরান থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সরকার ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার, এমনকি দিয়েছে ফাঁসির ঘোষণা পর্যন্ত। কিন্তু প্রশ্ন একটাই- এই আন্দোলন এত তীব্র হলো কেন? এর উত্তর পেতে তাকাতে হবে ইরানের ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতির দিকে।
