নির্বাচন কমিশনকে যে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি
একটি রাজনৈতিক দল ঢাকাসহ অন্যান্য স্থানে দরিদ্র ভোটারদের জাতীয় পরিচয়পত্র-এনআইডির ফটোকপি, ফোন ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। বিএনপির শঙ্কা এরা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দিতে পারে। যা সুষ্ঠু ভোট আয়োজনে বড় প্রতিবন্ধকতা বলে মনে করে দলটি। এই বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ১৪ জানুয়ারি রাজধানীতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
