‘সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা গণতন্ত্রের জন্য অভিশাপ’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বের অতিথি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আগামী সংসদ কেমন হওয়া উচিত এমন আলোচনায় তিনি বলেন, আমাদের সংসদ হয়ে গেছে একটা দলের তামাশার জায়গা এবং সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আমাদের জন্য একটা অভিশাপ হয়েছিল। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
