গুগলের Gemini AI এ নজর অ্যাপলের
দীর্ঘদিন ধরে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আসলেও এবার অ্যাপল গুগলের সঙ্গে বড় অংশীদারিত্বে যাচ্ছে। আগামী প্রজন্মের এআই ফিচার, বিশেষ করে ডিজিটাল সহকারী সিরি চালাতে গুগলের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করবে প্রযুক্তি জায়ান্টটি।১৩ জানুয়ারি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।
