থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি কত?
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ট্রেনে করে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন ১৯৫ জন যাত্রী। পথে নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলাতে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্প থেকে চলমান যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ে আস্ত ক্রেন। মুহূর্তেই ঝড়ে যায় ২২টি তাজা প্রাণ। আহত অন্তত ৮০ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে এখন শোকের মাতম।
