সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগ, কী বলছে পুলিশ?
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে এই অবরোধ ডাকা হয়। অবরোধের কারণে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরবাসীর দুর্ভোগ কমাতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
