সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে বন্ধ যান চলাচল
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ১৪ জানুয়ারি দুপুর পৌনে ১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
