ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বলি কারা?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের একরকম দৌড়ের ওপর রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোমরে দড়ি বেধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দিতেও দেখা গেছে তার প্রশাসনকে। এক্ষেত্রে কারো কোনো কথাই শুনছেন না তিনি। বাতিল হচ্ছে একের পর এক অভিবাসীর ভিসা। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে ভিসা বাতিলের সংখ্যাও। ফলে জানা গেছে, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বলি ঠিক কতজন। কী কারণে এবং কাদের ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন?
