কেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান নোবেলজয়ী মাচাদো?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিটের বরাতে জানা গেছে, ১৫ জানুয়ারি ট্রাম্প মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। এদিকে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের দাবিতে সাড়া না দিলে আরও সামরিক হামলার আশঙ্কার কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে মাচাদোর নেতৃত্বের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প।
