মেজবান-ওরশ বিরিয়ানি; তবারক থেকে এসি রুমে
চট্টগ্রামের আপামর জনতার আবেগ আর ঐতিহ্যের নাম মেজবান আর ওরশ বিরিয়ানি। এক সময় এই স্বাদ পাওয়া যেত বড় কোনো সামাজিক অনুষ্ঠান নয়তো ধর্মীয় ওরশের তবারক হিসেবে। কিন্তু এখন সময় বদলেছে। আজ এই রাজকীয় স্বাদ আর কোনো নির্দিষ্ট উপলক্ষের অপেক্ষায় নেই। কালের বিবর্তনে মেজবানের স্বাদ পৌঁছে গেছে ঘরের দোরগোড়ায়। হাটহাজারী আর রাউজানের মতো উপশহরগুলোতে গড়ে উঠেছে বিশেষায়িত রেস্টুরেন্ট। যেখানে প্রতিদিন মিলছে খাঁটি মেজবানি আর ওরশের স্বাদ।
