‘মব ভায়োলেন্স থাকলে রুল অব ল না, রুল অব জঙ্গল হয়’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE-এ অতিথি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক রিদওয়ানুল হক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করেছেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবিধান, সাংবিধানিক আইন নিয়ে তার লেখা ও সম্পাদিত বই বের হয়েছে দেশের বাইরের বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলো থেকে। অনুষ্ঠানে রিদওয়ানুল হক বলেন, আইনের শাসন না থাকলে মানব উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, মব ভায়োলেন্স থাকলে রুল অব ল না, রুল অব জঙ্গল হয়। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
