শরীয়তপুরে শিশু নিবিড় হত্যায় কী রায় এল?
শরীয়তপুরের আলোচিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হৃদয় খান নিবিড় হত্যা মামলার রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। তিন আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৩ জানুয়ারি রায় ঘোষণার পর আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। দণ্ডিতদের কারাগারে নেওয়ার সময় হামলা করে আসামিপক্ষ। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসামিদের পাঠানো হয় কারাগারে।
