ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের, বাণিজ্য আলোচনা জোরদার
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সক্রিয়ভাবে চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। দিল্লি সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে এবং বাণিজ্য আলোচনার পরবর্তী ধাপ শিগগিরই অনুষ্ঠিত হবে।১৩ জানুয়ারি এ বিষয়ে নতুন করে বৈঠক হওয়ার কথা জানালেও, এতে কারা অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
