বিশ্ব স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য অব্যাহত
কাউন্টারপয়েন্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ২০ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শীর্ষে থাকবে অ্যাপল। স্যামসাং ও শাওমি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। তবে চিপের ঘাটতির কারণে ২০২৬ সালে বাজারের গতি কিছুটা কমতে পারে।
