সংশোধিত এডিপির যে ৫ খাতে সর্বোচ্চ বরাদ্দ রয়েছে
চলতি অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-আরএডিপি অনুমোদন করেছে সরকার। মূল বরাদ্দ থেকে ১৩ শতাংশ কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা। ১২ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
