প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণে কারা বেশি শক্তিশালী জানালো টিআইবি
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি প্রভাবশালী অংশ বেশি কর্তৃত্বশীল ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার ভাষায়, কোন নথিতে স্বাক্ষর হবে বা কোন সিদ্ধান্ত কার্যকর হবে, এসব বিষয়ে উপদেষ্টা পরিষদের বাস্তব নিয়ন্ত্রণ নেই। বরং সিদ্ধান্তের লাগাম থাকে প্রশাসনের ভেতরের কিছু ক্ষমতাবান ব্যক্তির হাতে। এতে সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে। ১২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।
