এবার হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
