সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে যত অভিযোগ
জুলাই-আগস্টে কারফিউয়ের সময় গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১২ ডিসেম্বর এই আদেশ দেওয়া হয়।
