শৈত্যপ্রবাহ নিয়ে কী বার্তা আবহাওয়া অধিদপ্তরের?
সারাদেশে জেঁকে বসা শীত গত কয়েকদিনে কিছুটা কমেছে। দেখা মিলেছে সূর্যের। এতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও তা বেশিদিন স্থায়ী হবে না। কেননা আবারও আসছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনের মধ্যে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
