মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ। ১১ জানুয়ারি আপিল শুনানির পর এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা করার জন্যই মবক্রেসি করা হয়েছে; এটা খুবই অশুভ ইঙ্গিত। ক্ষমতার জন্য এই ধরনের কামড়াকামড়ি গণতন্ত্রের পথ নয়।
