আসন্ন নির্বাচনে যেসব চ্যালেঞ্জ দেখছে অন্তর্বর্তী সরকার
আসছে নির্বাচনে অন্তর্বর্তী সরকার কোনো রাজনেতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না। সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। এতে আইনী কোন বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১১ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। সেটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।
