টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে: পুলিশ
মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে গুলি লাগা শিশুটি বেঁচে আছে। টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলি সীমান্তে বাংলাদেশি এক বসতবাড়িতে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়। শুরুর দিকে শিশুটি মারা গেছে বলে সব দিকে প্রচার শুরু হয়। শিশুটির বাবা-মাও না বুঝে তার মৃত্যু সংবাদ প্রচার করে। পরে দেখা যায় শিশুটি বেঁচে আছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
