বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা ইরানি বিপ্লবী গার্ডের, প্রস্তুত সেনাবাহিনীও
ইরানে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহ পেরিয়ে ধারণ করেছে আরও তীব্র আকার। শুরুতে অর্থনৈতিক দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামা আন্দোলনকারীরা এখন সরাসরি দাবি তুলছে রাজনৈতিক পরিবর্তনের।
