মাদুরোর পতনের পর কী অবস্থা ভেনেজুয়েলার অর্থনীতির?
বিশ্বের মোট মজুতকৃত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশই ভেনেজুয়েলার দখলে। এই তেলের ওপরই দাঁড়িয়ে আছে দেশটির অর্থনীতি। বিশাল এই তেল সম্পদ কাজে লাগিয়ে যেখানে বদলে যাওয়ার কথা দেশের সার্বিক চিত্র। সুদিন ফেরার কথা ভেনেজুয়েলানদের। সেখানে কিনা উল্টো চিত্র। দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। ভঙ্গুর অর্থনীতির সঙ্গে রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছে প্রায়- এক তৃতীয়াংশ মানুষ। যারা এখন মাদুরো সরকারের পতনে দিন বদলের স্বপ্ন দেখছেন। কিন্তু মাদুরোর পতনে ভেনেজুয়েলার অর্থনীতির সুদিন কি ফিরবে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজবো টিবিএস এক্সপ্লেনারে।
