দিনাজপুরে শীতকালীন তরমুজের চাষাবাদ; বাম্পার ফলন
শীতকাল মানেই সাধারণত সবজি চাষ, এটিই প্রচলিত ধারণা। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। আধুনিক চাষ পদ্ধতি, কৃষি বিভাগের সহায়তা আর বাজারে ভালো দামের কারণে মাত্র ৭০ থেকে ৭৫ দিনেই মিলছে ফলন, বদলে যাচ্ছে কৃষকের জীবন।
