রাশিয়া-চীনকে ঠেকাতেই কি গ্রিনল্যান্ডের দখল চান ট্রাম্প?
আপোসে কাজ না হলে আঙুল বাঁকা করতেও যে এতটুকুও কার্পণ্য করবেন না; তা বছরের শুরুতেই বিশ্ব নেতাদের বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এখন ট্রাম্পের নজর ডেনমার্কের অধীনস্থ আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের। মার্কিন আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নে এই দ্বীপ পেতে প্রয়োজনে বলপ্রয়োগ করতেও রাজি তিনি। তার ভাষ্য, রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন যুক্তরাষ্ট্রের। এতেই ভাঙনের সুর উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতা জোট ন্যাটোতে। যেখানে ন্যাটোর বুকে ছুরি চালানোর কাজটা নিজেই করছেন ট্রাম্প। কিন্তু হঠাৎ গ্রিনল্যান্ড পেতে এমন মরিয়া হয়ে ওঠলেন কেন ট্রাম্প? গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটোর প্রতিক্রিয়ায় বা কী হবে?
