জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নালিশ
দীর্ঘ সংগ্রাম ও কয়েক লাখ মানুষের রক্তের বিনিময়ে ১৯৭৯ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরানে ইসলামি প্রজাতন্ত্র কায়েম করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যা এখন তার চোখের সামনেই বেহাত হওয়ার পথে। অর্থনৈতিক সংকটকে ইস্যু করে শুরু হওয়া এ আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। ইসলামি প্রজাতন্ত্রের পতন ও পুণরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্লোগান হচ্ছে। যেখানে মদদ যোগাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চরম বেকায়দায় পড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নালিশ জানিয়েছে ইরান।
