সুপ্রিম কোর্টের বাধা; কী হবে ট্রাম্প ট্যারিফের?
আমেরিকা ফার্স্ট নীতি প্রণয়ন করতে গিয়ে বিশ্বব্যাপী বাড়তি শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার চড়া মাশুল গুনতে হচ্ছে গোটা বিশ্বকেই। মার্কিন বাজারে পণ্য প্রবেশে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এতে মার্কিন অর্থনীতি সমৃদ্ধ হলেও পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মার্কিন ক্রেতাদের। এই অবস্থায় ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্ক বৈধ কিনা সেই চ্যালেঞ্জ জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। যা এখন আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষায়। যে রায়ে জানা যাবে- কী অপেক্ষা করছে ট্রাম্প ট্যারিফের ভাগ্যে?
