রেনি নিকোলের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে তোলপাড়
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোমরে ধরি বেধে অভিবাসীদের বিমানে তুলে দিতেও দেখা গেছে তার প্রশাসনকে। এ নিয়ে আন্দোলন শুরু হলেও দমে যাননি তিনি। উল্টো বিভিন্ন রাজ্যে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসীদের ধরতে বাড়িয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সদস্য। যাদের গুলিতেই গত ৭ জানুয়ারি মিনেসোটায় মারা গেছেন রেনি নিকোল গুড নামের এক নারী। যা নিয়ে এখন রীতিমতো তোলপাড় যুক্তরাষ্ট্রে।
