ভেনেজুয়েলায় তেল ছাড়া আরো কী কী খনিজ আছে?
২০১৭ সালের ৫ ডিসেম্বর এক বক্তব্যে নিকোলাস মাদুরো বলেছিলেন, ভেনেজুয়েলা একটি শক্তিশালী খনিজসম্পদসমৃদ্ধ দেশ। আমরা এসব খনিজকে দেশের উন্নয়নে কাজে লাগাবো, যা হবে ভেনেজুয়েলার শক্তির উৎস। ৯ লাখ ১২ হাজার বর্গকিলোমিটারের ভেনেজুয়েলা সত্যিই নানা রকম প্রাকৃতিক সম্পদে ঠাসা। দেশটিতে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলভাণ্ডার। সেইসঙ্গে আরও আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, সোনাসহ বিভিন্ন ধাতব ও অধাতব খনিজ সম্পদ। চলুন জেনে নেই কত বাহারি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলার মাটি।
