কেন পাহলভির সঙ্গে দেখা করতে চান না ট্রাম্প?
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর বহু আন্দোলন সামাল দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ শাসন ব্যবস্থায় শক্ত করেছেন নিজের মসনদ। কিন্তু এবার তার সেই ভিত নড়ে যেতে শুরু করেছে। জীবন যাত্রার লাগামহীন ব্যয়ে ইরানজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। যা গত ১২ দিনেও থামানো যায়নি। উল্টো, প্রতিদিনই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা। তেহরানে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। ইরানের ৩১টি রাজ্যের শতাধিক শহরে হচ্ছে বিক্ষোভ।
