অমান্য করলে রদ্রিগেজকেও কি তুলে নেবেন ট্রাম্প?
এখানে আমিই রাজা। যা বলব সেটাই আইন। মানলে ভালো; না মানলে বাধ্য করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি অনেকটাই এমন। যার প্রমাণ গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে পেয়েছে গোটা বিশ্ব। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে থোড়াই কেয়ার করে ট্রাম্প।
