সংস্কার কার্যক্রম নিয়ে কী বললেন পরিবেশ উপদেষ্টা?
৯ জানুয়ারি সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
