পুতিনের নীরবতা: নতুন ভূ-রাজনীতির সমীকরণ
ক্রেমলিনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত বছরের মে মাসে যখন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন, তখন সেটি ছিল দুই দেশের দীর্ঘ বন্ধুত্বের এক শক্তিশালী প্রতীক। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক সামরিক অভিযানে মাদুরো বন্দি হওয়ার পর প্রকাশ পেয়েছে সেই বন্ধুত্বের সীমাবদ্ধতা।
