বিশ্ব রাজনীতিতে ২০২৬ সালের গুরুত্ব কতটা?
চলতি বছরের শেষ দিকে বোঝা যাবে- ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলছেন, তা বাস্তবে রূপ নিচ্ছে কিনা। নাকি তা কেবল বক্তব্যেই সীমাবদ্ধ। নতুন বছরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘটা ভূরাজনৈতিক ঘটনাগুলোই ইঙ্গিত দেবে, আন্তর্জাতিক ব্যবস্থায় সত্যিই কোনো মৌলিক পরিবর্তন আসছে কী।
