নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। ৮ জানুয়ারি বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক।
