‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিয়ে কি আইন আসছে?
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে আইন মন্ত্রণালয়। ৮ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
