ক্যাশলেস ইকোনমি নিয়ে রোডম্যাপে কী বলছে পিআরআই?
এমএফএসে সাফল্য আসলেও ডিজিটাল লেনদেন বা ক্যাশলেস ইকোনমি প্রতিষ্ঠায় এখনও কাঙ্খিত জায়গায় যেতে পারেনি বাংলাদেশ। ডিজিটাল লেনদেনে জালিয়াতি এবং বাড়তি খরচের কারণে এই অনেকেই উৎসাহ বোধ করেন না বলে তুলে ধরেন অনেক বক্তা। ৮ ডিসেম্বর পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআইয়ের কর্মশালায় এসব ওঠে আসে।
