রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা করেছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৮ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
